ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,  ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইশরাক কাজটা ভালোই করেছে, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার গণপূর্ত থেকে রাজউক: ধর্মীয় লেবাসের আড়ালে শত কোটি টাকার ঘুস বাণিজ্য পালিয়ে যাওয়া স্বৈরাচার পয়সা দিচ্ছে, দেশের ভেতর অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব, পানির হিস্যা আদায় করা হবে: প্রধানমন্ত্রী বিনিয়োগ সম্মেলন স্থগিত ও নিরাপত্তাঝুঁকি: তীব্র চ্যালেঞ্জের মুখে সৌদি যুবরাজ ৬৭৮ কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা চোরাচালান: ১ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার কলম্বিয়ায় অবৈধ সোনার খনি ধসে নিহত ১৪

আফগান নাগরিকসহ আটক ৮৪

পুলিশ কর্মকর্তার ভাড়া বাসায় ডিজে পার্টি ও মাদক কারবার


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬ সময় : ৫:১৮ পিএম

পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের ভাড়ায় দেওয়া একটি বিলাসবহুল বাসায় রাতভর অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকার ওই থ্রিপ্লেক্স বাসায় অবৈধ ডিজে পার্টি, মাদকসেবন এবং মাদকের রমরমা কারবার পরিচালিত হওয়ার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান যে, ভাটারা এলাকার ওই বাসাটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন। তিনি বাসাটি ‘এয়ারবিএনবি’ নামক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দিয়ে আসছিলেন। সেই বাসার ভেতরেই সুকৌশলে অবৈধ মাদকসেবন ও ডিজে পার্টির আসর বসানো হতো। সেখান থেকে সুনির্দিষ্ট অভিযোগে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে হাতেনাতে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে গাঁজা, ইয়াবা, বিদেশি মদ, কনডম এবং ইয়াবা সেবনের নানা সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। চাঞ্চল্যকর এই আটকদের মধ্যে একজন বিদেশি নাগরিক হিসেবে আফগানিস্তানের এক ব্যক্তিও রয়েছেন বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


গোয়েন্দা উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির জানান, বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হলেও এর নেপথ্যে একজন হোস্ট ও কোহোস্টের মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালিত হতো। এই ঘটনায় জড়িত কোহোস্ট মাহবুবুল আলমকেও পুলিশ আটক করেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দিয়ে যা আয় হতো, তার একটি বড় অংশ অর্থাৎ ৭০ শতাংশ অর্থই পকেটে পুরতেন ডিআইজি আব্দুল্লাহ আল জহির।


এদিকে গোপন সূত্রে আরও জানা গেছে, আটকদের ছাড়িয়ে নেওয়ার জন্য ওই অতিরিক্ত ডিআইজি কোহোস্টকে ছাড়ানোর জন্য নানা মহলে তদবিরও চালিয়েছিলেন। আড়াই তলার ওই জমকালো থ্রিপ্লেক্স বাড়িটিতে প্রায় প্রতি রাতেই অবৈধভাবে মদ ও ডিজে পার্টির জমজমাট আসর বসতো। তবে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত এডিশনাল ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর