ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বাড়ি ফেরা হলো না রীনা রানী ভৌমিক


রীনা রানী ভৌমিক। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ২:০২ এএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে রমজানের বিশেষ ক্লাসের পাঠদান শেষে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় রীনা রানী ভৌমিক (৫৩) নামে এক  স্কুল শিক্ষক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২ টায় উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে আহত  হয়েছে আরো ২ জন তাদের উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। 


নিহত রীনা রানী উপজেলার খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সুধাংশু আমিন বাড়ির আজিত চন্দ্র নাথের স্ত্রী।

এ ঘটনা আহতরা বলেন, জোরারগঞ্জ থানা গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের পুত্র অরুপ নাথ(১৮), সে নিজামপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপর জন স্বপন নাথ (৭০) সে পেশায় রাজমিস্ত্রী। স্বপন নাথের  অবস্থা অবনতি হওয়ায় স্থানীয় রেডিয়েন্স  হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবাল ভৌমিক জানান, বিদ্যালয় বন্ধ থাকলেও রমজান মাসে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেওয়া হচ্ছিল। ক্লাস শেষে বাড়ি ফের জন্য বড়তাকিয়া মাজার গেইট এলাকায় সড়কের পাশে অপেক্ষা করছিলেন। 
এসময় দ্রুতগামী একটি পিকআপ সড়কের পাশে এসে রীনা রানী ম্যাডামকে ধাক্কা দিলে। ঘটনাস্থলে তিনি মারা যান। 

তিনি আরো জানান, রীনা রানী দীর্ঘ ২০ বছর ধরে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। তার মৃত্যুতে বিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মিনার হোসেন জানান, মঙ্গলবার দুপুরের দিকে বড়তাকিয়া বাজার এলাকায় চট্টগ্রামমুখী
লাইনে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনকে ধাক্কা দেয়। এ সময় এক স্কুল শিক্ষক প্রাণ হারান। ঘটনার সাথে জড়িত গাড়ি চালকে আটক করা হয়েছে। 


এ সম্পর্কিত আরো খবর