ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত


আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১১:৩৬ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক নিহত হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম সড়কের ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোটরসাইকেল যোগে ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরীর উদ্দেশ্য যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্র –ট ১২-০৮৩৫ নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে  উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মারা যান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ভাগিনা দুলাল মিয়া।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহামুদ জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। ঘাতক ট্রাকটি থানায় নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর