ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ

মতলব উত্তরে ছাত্রদল নেত্রীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল বাড়ি। ছবি : আকাশ জমিন

  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১১:৩৮ এএম

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 
চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ি। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার তারাবি নামাজের পর রাত ১১টার দিকে উপজেলার নবীপুর গ্রামে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ির পাশে অপরিচিতি কয়েকজন লোক ও একটি দামি গাড়িসহ ৪/৫টি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল। তার কিছুক্ষণ পর ওই বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

এ সময় আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।  ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘরসহ সব আসবাবপত্র।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন বলেন, রাত ১১টার দিকে বাড়ি থেকে ফোন করে জানায় আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি এবং আমার পরিবারের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিগত কয়েক দিন ধরে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করি, তার সূত্রধরেই আওয়ামী লীগের দোসররা আমার বাড়িতে আগুন দিয়েছে। এতে আমার প্রায় সাড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা করব।

এ ঘটনায় মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর