ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সোহাগ গ্রেফতার


সোহাগ প্যাদা। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ১১:৪২ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজের শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ প্যাদাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) প্রথম প্রহরের ২ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মুসলিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সোহাগ প্যাদা উপজেলা সদর ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার মোঃ সোহরাব প্যাদার ছেলে,তিনি দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব ছিলেন।

থানা সূত্রে জানা যায়,২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ৮ নং ইউনিয়নের বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ, ও অংক সংগঠনের নেতাকর্মীরা  ভংচুর, সন্ত্রাসী হামলা চালায় এতে অনেক নেতাকর্মী  আহত হয়।

এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দশমিনা থানায় সাবেক এমপি সহ আ'লীগের অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি।

পরে এজাহারের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ নং আসামি সোহাগ প্যাদাকে তার নিজ বাড়ির দক্ষিণ পাশে মুসলিম পাড়া এলাকা থেকে গ্রেফতার পুলিশ।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান,সোহাগ প্যাদাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান আছে।


এ সম্পর্কিত আরো খবর