ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৬০-এর দশকেই যুক্তরাজ্যে শ্বেতাঙ্গরা সংখ্যালঘু হতে পারেন: গবেষক বেঁচে থাকতে চাইলে আর রাস্তায় বের হবেন না: রবিউল ইসলাম নয়ন বিশ্ব ভ্রমণে বেরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা দম্পতি পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মিত হবে ২৫৬টি দীর্ঘ সেতু ধৈর্যের একটা শেষ আছে, ষড়যন্ত্র করলে প্রতিহত করা হবে: রিজভী উচ্ছেদের পর আবারও হকার বসলে অভিযান ও মামলা: তারেক রহমান পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: মীর হেলাল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী

ঐতিহ্যবাহী গোষ্ঠ লীলা ও নইয়ের মেলা আজ বিলুপ্তির পথে


  • আপলোড সময় : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬ সময় : ৬:৪৭ পিএম

রেজাউল ক‌রিম ঝন্টু , সিরাজগঞ্জ

কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে সিরাজগঞ্জের তাড়াশে শত শত বছরের পুরোনো ও অনন্য এক সাংস্কৃতিক ঐতিহ্য। দীর্ঘ প্রায় তিন শতাব্দী ধরে চলে আসা ঐতিহ্যবাহী গোষ্ঠ লীলা এবং এর সঙ্গে জড়িত সুস্বাদু মিষ্টান্নের উৎসব ‘নইয়ের মেলা’ আজ পৃষ্ঠপোষকতা ও সময়ের পরিবর্তনে তার পুরোনো জৌলস হারিয়ে ফেলতে বসেছে। তবে শত প্রতিকূলতা সত্ত্বেও এই প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে স্থানীয় মানুষ ও আয়োজকরা এখনো নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদরের ঘোষপাড়া মহল্লায় দিনব্যাপী গোষ্ঠ লীলা উৎসব উদযাপিত হয়। এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও সন্ধ্যায় বসেছিল ঐতিহ্যবাহী নইয়ের মেলা। সরেজমিনে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আসা দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। মেলায় ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত চলে জমজমাট নই কেনাবেচা। তবে বাজারে চিনির দাম বেশি থাকায় এ বছর প্রতি কেজি নই ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।


নই বিক্রেতা গোপাল সরকার জানান, প্রায় ৩০০ বছরের পুরোনো গোষ্ঠ লীলা উৎসবকে কেন্দ্র করে এখানে প্রতিবছরই এই মেলা বসে। তবে বর্তমানে চিনির মূল্য বেড়ে যাওয়ায় নই তৈরির খরচ ও দাম কিছুটা বেড়েছে। অপর এক বিক্রেতা বিপ্লব সরকার জানান, ‘নই’ মূলত একটি সুস্বাদু মিষ্টান্ন জাতীয় খাবার। অধিক ঘন করে জ্বাল দেওয়া চিনি দিয়ে এই বিশেষ মিষ্টি তৈরি করা হয়, যার বাহ্যিক রূপ দেখতে অনেকটা চকের মতো।


ঐতিহ্যবাহী এই মেলার দীর্ঘ স্মৃতিচারণ করতে গিয়ে তাড়াশ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিল্পী কর্মকার জানান, গোষ্ঠ লীলা ও নইয়ের মেলা উপলক্ষে গোঁসাই বাড়ি কৃষ্ণ, বলরাম ও গোপালের বিশেষ ভোগ নিবেদন করা হয়। ভোগ দেওয়ার পর ভক্তবৃন্দ কৃষ্ণ, বলরাম ও গোপালের প্রতিমা বা প্রতীকী রূপ তাড়াশ সদরের প্রতিটি বাড়িতে নিয়ে যান। সেখানে গৃহস্থরা সাধ্যমতো কদমা, বাতাসাস, ক্ষীর ও নই দিয়ে তাদের উষ্ণ আপ্যায়ন করেন।


তিনি আরও বলেন, এটি একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা, যা বাংলাদেশে বেশ বিরল। অতীতে এই উৎসবটি ব্যাপক পরিসরে ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলেও বর্তমানে এটি অনেকাংশেই তার পুরোনো জৌলস হারিয়ে ফেলেছে। তবুও আবহমান বাংলার এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে এলাকার সচেতন মানুষ এখনো সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এ সম্পর্কিত আরো খবর