ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদারে বাহিনীগুলোর সহযোগিতা চেয়ে চিঠি গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-পুতিন বৈঠক, নজরে ইরান সংঘাত গাড়িতে আগুন দেওয়া সন্ত্রাসী বাহিনী, কোনো রাজনৈতিক দল নয়: রিজভী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গভীর রাতে উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদ আটক ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৫ কারখানায় ছুটি রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে: জাতিসংঘে বাংলাদেশ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি, বাড়ছে শীত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ১২:১৭ পিএম

গাজীপুরের শ্রীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী ও আনসার রোডসহ বেশ কয়েকটি পয়েন্ট অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অবরোধ চলাকালে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারী শ্রমিকরা, যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে গাজীপুরের সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে যান। তবে নির্ধারিত সময়ে তারা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরেই অবস্থান করতে থাকেন।


একপর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেন। সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মস্থলগামী ও দূরপাল্লার যাত্রীরা দীর্ঘ সময় আটকা পড়ে ভোগান্তির শিকার হন। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।


পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে সার্বিক অবস্থা বিবেচনায় আশপাশের বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।


তবে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের অবরোধ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।


এ সম্পর্কিত আরো খবর