ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদারে বাহিনীগুলোর সহযোগিতা চেয়ে চিঠি গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-পুতিন বৈঠক, নজরে ইরান সংঘাত গাড়িতে আগুন দেওয়া সন্ত্রাসী বাহিনী, কোনো রাজনৈতিক দল নয়: রিজভী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গভীর রাতে উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদ আটক ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৫ কারখানায় ছুটি রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে: জাতিসংঘে বাংলাদেশ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি, বাড়ছে শীত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ

কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদারে বাহিনীগুলোর সহযোগিতা চেয়ে চিঠি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ১২:২৩ পিএম

গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম আরও জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। প্রায় ১২ হাজার বন্দী থাকা এই গুরুত্বপূর্ণ কারা কমপ্লেক্সের সুরক্ষা নিশ্চিত করতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছেন। গত বুধবার (১৮ নভেম্বর) তার স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয় বলে জানা গেছে।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাশিমপুর কারা ক্যাম্পাসে চারটি কেন্দ্রীয় কারাগার অবস্থিত এবং এসব কারাগারে বর্তমানে রাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দী রয়েছেন। কারাগার যেহেতু সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান, তাই চারটি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি বলে মনে করছে কারা কর্তৃপক্ষ।


চিঠিতে কাশিমপুর কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে।


চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর কাছে সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, চিঠিটি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ওসি এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।


এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, জেলায় বিজিবি, এসআরবি ও আনসারের ৩২ প্লাটুন সদস্য নিয়োজিত রয়েছেন। কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সব কারাগারে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর