ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,  ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৭ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিনবার হামলা, কঠোর প্রতিশোধের ঘোষণা পুতিনের ভারতের ওডিশায় আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ রুশ হামলায় কিয়েভের তিনটি সেতু ও বিদ্যুৎ অবকাঠামো বিধ্বস্ত, নিহত ৮ হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭০ গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো, বললেন আইজিপি আলী হোসেন ফকির আইসিজের রায় ন্যায়সঙ্গত নয় বলে দাবি মিয়ানমারের রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ তারেক রহমানের জন্মদিনে মহাস্থানগড়ে বিশেষ দোয়া ও মোনাজাত

তারেক রহমানের জন্মদিনে মহাস্থানগড়ে বিশেষ দোয়া ও মোনাজাত


  • আপলোড সময় : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৪৫ পিএম

বগুড়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রায় ১৫ হাজার মুসল্লির সঙ্গে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় প্রার্থনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।


বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে আয়োজিত ওই দোয়া ও মোনাজাতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়।


দোয়ার আগে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু বগুড়ার কৃতী সন্তান নন, তিনি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর ৬২তম জন্মদিনে মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য দোয়া করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, তিনি যেন সুস্থ থেকে দেশ ও জাতির কল্যাণে, মানুষের ভাগ্যোন্নয়নে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারেন, সেজন্য সবাইকে প্রার্থনা করতে হবে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ জিয়া পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা হয়।


উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জ এলাকায় ৫ হাজার শিক্ষার্থীর মাঝে নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি জন্মদিন উপলক্ষে দুই উপজেলার সকল শিক্ষার্থীর মধ্যে মোট ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দেওয়ার কর্মসূচিও নেওয়া হয়েছে বলে জানানো হয়।


এ সম্পর্কিত আরো খবর