ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী পাঠ্যবই ছাপাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বন্ধের নির্দেশ এনসিটিবির পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা গাজীপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ ক্ষমতার দুঃস্বপ্নে দেশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ: রিজভী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছে উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

কলম্বাসের কাছে বিধ্বস্ত মেসির মায়ামি, বিদায়ের শঙ্কা


  • আপলোড সময় : রবিবার ২২ নভেম্বর, ২০২৬ সময় : ৯:১৭ এএম

ঘরের মাঠে চরম বিপর্যয়ের মুখে পড়ল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। ২০২৬ এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে সপ্তম বাছাই কলম্বাস ক্রু এসসির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে লিওনেল মেসির দল। এই বড় হারে বেস্ট-অব-থ্রি সিরিজের শুরুতেই পিছিয়ে পড়ে প্লে-অফ থেকে দ্রুত ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে মায়ামি। রোববার সকালে মায়ামির নিউ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছন্দহীন ছিল স্বাগতিকরা। ম্যাচের মাত্র নবম মিনিটে মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় কলম্বাস। নিখুঁত স্পট-কিক থেকে গোল করে সফরকারীদের এগিয়ে দেন গোনসালো তাপিয়া।


ম্যাচে ফেরার চেষ্টায় থাকা মায়ামি বড় ধাক্কা খায় ৩৬তম মিনিটে। দ্বিতীয় হলুদ কার্ডের খড়গে লাল কার্ড দেখে ডিফেন্ডার গনসালো লুহান মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন অধিনায়ক লিওনেল মেসিও। সহজ সুযোগ হাতছাড়া করায় বিরতির সময়ই অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজকে তুলে নেন মায়ামি কোচ।


বিরতির পর একজন কম নিয়ে খেলা মায়ামির ওপর আরও চড়াও হয় কলম্বাস। ৫২তম মিনিটে তাহা হাব্রুনের গোলে ব্যবধান ২-০ করে সফরকারীরা। এর ছয় মিনিট পর (৫৮তম মিনিটে) গোনসালো তাপিয়া নিজের দ্বিতীয় গোল করলে ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় কলম্বাসের। ম্যাচে মেসি কয়েকবার সমতায় ফেরার বা ব্যবধান কমানোর সুযোগ পেলেও কলম্বাস গোলরক্ষক প্যাট্রিক শুল্টের দুর্দান্ত সেভে গোলবঞ্চিত থাকতে হয় তাকে।


এই জয়ের ফলে বেস্ট-অব-থ্রি ফরম্যাটের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কলম্বাস ক্রু। শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রাখতে হলে আগামী শুক্রবার (স্থানীয় সময়) কলম্বাসের মাঠ স্কটসমিরাকল-গ্রো ফিল্ডে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে ইন্টার মায়ামিকে জিততেই হবে। ওই ম্যাচে হারলেই প্লে-অফ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে মেসিদের। আর মায়ামি জিতলে আগামী ২ ডিসেম্বর তাদের ঘরের মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।


এ সম্পর্কিত আরো খবর