ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

চাঁদপুরে ভেজাল খাদ্যবিরোধী অভিযান, ফারিয়া ফুড প্রডাক্টসকে প্রায় লাখ টাকা জরিমানা


চাঁদপুরে ভেজাল খাদ্যবিরোধী অভিযান, ফারিয়া ফুড প্রডাক্টসকে ৭০ হাজার টাকা জরিমানা। ছবি: আকাশ জমিন

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৫:৩০ পিএম

চাদপুর প্রতিনিধি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে চাঁদপুরের দক্ষিণ গুনরাজদিতে অবস্থিত ফারিয়া ফুড প্রডাক্টসকে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (২৪ মার্চ) এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিভিন্ন নাম-ঠিকানা ব্যবহার করে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে শিশু খাদ্য উৎপাদন করছে। পাশাপাশি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছিল। এসব অনিয়মের কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ফারিয়া ফুড প্রডাক্টসকে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এছাড়া, উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার আরিফুল হাসান।


জরিমানার অর্থ প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। অভিযানের সময় নকল ও ক্ষতিকর রাসায়নিকযুক্ত মালামাল ধ্বংস করা হয়।


এছাড়া, অন্যান্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্যমূল্যে বিক্রয়, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি না করার নির্দেশনা দেওয়া হয়।


অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম এবং পুলিশের একটি টিম সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


এ সম্পর্কিত আরো খবর