ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কক্সবাজারে আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ আটক ৩


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১০:২৭ এএম

কক্সবাজার প্রতিনিধি:-

কক্সবাজার সদরের খুরুশকুল থেকে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বিশেষ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাটে অভিযান চালায় র‌্যাব। অভিযানে তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়, যাদের কাছ থেকে আরাকান আর্মির চিহ্নযুক্ত ৬০ জোড়া পোশাক উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন: সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চৌচলামুরা নুর মোহাম্মদের স্ত্রী শফিকা আক্তার (৩৭), উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার মৃত রুস্তম আলীর মেয়ে মিনুয়ারা আক্তার (৩৩) ও পালংখালী ইউনিয়নের বটতলী পূর্ব ফারির বিলের দিল মোহাম্মদের ছেলে ইকবাল হাসান (১৪)।

সোমবার (২৪ মার্চ) রাতে এসব বিষয় নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর আসে কক্সবাজার সদর উপজেলা থেকে কিছু দুষ্কৃতিকারীর মাধ্যমে আরাকান আর্মির পোশাক রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৌঁছানো হচ্ছে। এর প্রেক্ষিতে রোববার বিকেল সাড়ে ৪ টায় খুরুশকুল ইউপির তেতৈয়া ঘাটের পাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২ জন নারীসহ ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরাকান আর্মির ৬০ জোড়া পোশাক, নগদ ৩৫ হাজার টাকা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়। আর ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদ (৫০) নামে একজন পালিয়ে যায়।

তিনি আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পলাতক নুর মোহাম্মদের নেতৃত্বে তারা এই আরাকান আর্মি পোশাকগুলি তৈরি করে এবং বিভিন্ন অন্তরঘাতমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করে।

র‌্যাব জানান, আটক ব্যক্তিরা আরাকান আর্মির সঙ্গে সংযোগ রয়েছে কিনা, বা তারা এই পোশাক কোথায় ও কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তাদের সঙ্গে আর কারা জড়িত থাকতে পারে, সে বিষয়েও তদন্ত চলছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক


এ সম্পর্কিত আরো খবর