ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,  ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম: তামিম ইকবাল হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালের আঘাত ৬৪ জেলায় চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতা নিরসন ও ঘাটলা নির্মাণে কুসিক প্রশাসকের নির্দেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় বিপ্লবী পরিষদের অবস্থান টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে এআই পরাশক্তি হতে বড় পরিকল্পনা নিয়েছে ইসরায়েল কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির দৌড়ঝাঁপ, জয়ের আশায় জামায়াত আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে: স্পিকার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার


  • আপলোড সময় : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ সময় : ৫:০৩ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরীকে সরাসরি মুঠোফোনে কল করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতা। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে একই ধরনের হুমকি দিয়ে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন যুবলীগের এক নেতা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।



লক্ষ্মীপুরে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরীকে কল দিয়ে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিমের বিরুদ্ধে। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতা একই হুমকি দিয়ে ফেসবুকে লাইভে এসে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন বলে জানা গেছে।


শনিবার দুপুরে হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী। জানা গেছে, ওসিকে মোবাইলফোনে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম এবং ফেসবুক লাইভে এসে উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা হুমকি দিয়েছেন। মাহিম পৌরসভার কলচমা এলাকার বাসিন্দা এবং রানা করপাড়া গ্রামের বাসিন্দা। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে মাহিম প্রবাসে এবং রানা আত্মগোপনে রয়েছেন।


থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে অজ্ঞাত স্থান থেকে ওসির ব্যবহৃত সরকারি মোবাইল ফোনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহিম কল করেন। একপর্যায়ে নিজের পরিচয় দিয়ে তিনি রামগঞ্জ থানার ওসিকে বলেন, কনস্টেবল মেহেরাজ তাদের লোকজনকে ধরে মারধর ও হেনস্তা করছেন। রাতে বাড়িতে গিয়ে হামলা চালানো হচ্ছে এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করে মোবাইল রেখে দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।


ফোনালাপে মাহিম আরও বলেন, পুলিশ চাকরি করে এবং ক্ষমতা পরিবর্তনশীল—এটা সবারই জানা। ৫ আগস্টের সময় পুলিশ হত্যার বিচার তারা চেয়েছেন এবং এখনো পুলিশকে সমর্থন করেন। কিন্তু ওয়ারেন্ট বা মামলা ছাড়া যদি বিএনপির কথা শুনে আওয়ামী লীগ বা ছাত্রলীগের আর একজন কর্মীকেও গ্রেপ্তার করা হয়, তবে রামগঞ্জ থানাসহ জ্বালিয়ে দেওয়া হবে বলে তিনি হুমকি দেন। পাশাপাশি থানার পুকুর থেকে রাতে কে মাছ ধরে নিয়ে যায় এবং ওসি সপ্তাহে কয়বার মাইজদী যান, সেসব তথ্যও তাদের জানা আছে বলে মন্তব্য করেন তিনি।


একই দিন ফেসবুক লাইভে রামগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে যুবলীগ নেতা আবু জাফর রানা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আর একজন নেতাকর্মীকেও যদি পুলিশ হয়রানি করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। ওসি ও তার পরিবারকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে তিনি আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে স্লোগান তোলার ঘোষণা দেন এবং পুলিশকে তা ঠেকানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন।


নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ও পৌর বিএনপির তিনজন নেতা জানান, পলাতক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আসন্ন স্থানীয় নির্বাচনে অংশ নিতে দৌড়ঝাঁপ করছে। স্থানীয় কিছু নেতার ছত্রছায়ায় থেকে তারা এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি দেওয়ার সাহস পাচ্ছে বলে তারা অভিযোগ করেন।


এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অজ্ঞাত স্থান থেকে তারা এসব হুমকি-ধমকি দিচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


এ সম্পর্কিত আরো খবর