ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,  ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম: তামিম ইকবাল হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালের আঘাত ৬৪ জেলায় চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতা নিরসন ও ঘাটলা নির্মাণে কুসিক প্রশাসকের নির্দেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় বিপ্লবী পরিষদের অবস্থান টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে এআই পরাশক্তি হতে বড় পরিকল্পনা নিয়েছে ইসরায়েল কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির দৌড়ঝাঁপ, জয়ের আশায় জামায়াত আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে: স্পিকার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

কচাকাটায় ৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ সময় : ৭:২৮ পিএম

আনারুল ইসলাম রানা, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের কচাকাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ মোঃ মেহের জামাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার তরিরহাট এলাকায় নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে তাঁকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে কচাকাটা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তরিরহাট এলাকায় অভিযান চালায়।


অভিযানকালে তরিরহাট গ্রামের বাসিন্দা মোঃ মেহের জামালকে (৩৫) তাঁর নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।


গ্রেপ্তারকৃত মোঃ মেহের জামাল তরিরহাট এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম ও অন্যান্য পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


এ বিষয়ে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন তরিরহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করে কচাকাটা থানা পুলিশ।


তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।


ওসি অর্পণ কুমার দাস বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।


পুলিশ জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও এর বিস্তার রোধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর