ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,  ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম: তামিম ইকবাল হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালের আঘাত ৬৪ জেলায় চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতা নিরসন ও ঘাটলা নির্মাণে কুসিক প্রশাসকের নির্দেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় বিপ্লবী পরিষদের অবস্থান টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে এআই পরাশক্তি হতে বড় পরিকল্পনা নিয়েছে ইসরায়েল কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির দৌড়ঝাঁপ, জয়ের আশায় জামায়াত আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে: স্পিকার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

সরিষাবাড়ীতে ৩৫ কিন্ডারগার্টেনের ১ হাজার শিক্ষার্থীর মেধা পরীক্ষা


  • আপলোড সময় : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ সময় : ৭:১৫ পিএম

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক শিক্ষায় আগ্রহ সৃষ্টি এবং তাদের জ্ঞান যাচাইয়ের লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে মেধামূল্যায়ন পরীক্ষা। উপজেলার ৩৫টি কিন্ডারগার্টেনের এক হাজারের বেশি ক্ষুদে শিক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।


শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার দুটি পৃথক কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।


পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয় সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় এবং বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়।


পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে দেখা যায়, নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে বেঞ্চে বসে মনোযোগ দিয়ে উত্তরপত্রে লিখছে। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ ছিল শান্ত ও সুশৃঙ্খল। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পরিদর্শকরা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও তদারকিতে নিয়োজিত ছিলেন।


আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের মেধা যাচাই এবং পড়াশোনায় উৎসাহিত করতে এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একসঙ্গে অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।


অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফাহিম কিন্ডারগার্টেনের পরিচালক আবু বকর সিদ্দিক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই এবং শুরু থেকেই প্রতিযোগিতামূলক শিক্ষায় উদ্বুদ্ধ করতে প্রতি বছর এ আয়োজন করা হয়। অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।


অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নিউ মিলেনিয়াম কিন্ডারগার্টেনের পরিচালক শামীমুর ইসলাম শামীম বলেন, উপজেলার বিভিন্ন প্রান্তের ৩৫টি প্রতিষ্ঠানের এক হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ এ উদ্যোগকে আরও সমৃদ্ধ করেছে। প্রতিটি শিশু যেন নিজের মেধা বিকাশের সুযোগ পায়, সেটিই তাঁদের প্রত্যাশা। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক শিক্ষার চর্চা বাড়ানোও এ আয়োজনের উদ্দেশ্য।


পরীক্ষা আয়োজনের সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও চিলড্রেন্স হ্যাভেনের পরিচালক বাদল মিয়া, সভাপতি ও ফাহিম কিন্ডারগার্টেনের পরিচালক আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও নিউ মিলেনিয়াম কিন্ডারগার্টেনের পরিচালক শামীমুর ইসলাম শামীম।


এ ছাড়া উপস্থিত ছিলেন হল সুপার ও পদক্ষেপ-৮৮ কিন্ডারগার্টেনের পরিচালক শাহাবুদ্দিন আহমেদ, অর্থ সচিব ও ক্রিয়েটিভ এডুকেশন কমপ্লেক্সের পরিচালক মজুরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন।


আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের মেধামূল্যায়ন পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে, আত্মবিশ্বাস তৈরি করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।


এ সম্পর্কিত আরো খবর