ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,  ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম: তামিম ইকবাল হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালের আঘাত ৬৪ জেলায় চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতা নিরসন ও ঘাটলা নির্মাণে কুসিক প্রশাসকের নির্দেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় বিপ্লবী পরিষদের অবস্থান টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে এআই পরাশক্তি হতে বড় পরিকল্পনা নিয়েছে ইসরায়েল কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির দৌড়ঝাঁপ, জয়ের আশায় জামায়াত আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে: স্পিকার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

পরিবেশ সচেতনতায় সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ


  • আপলোড সময় : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ সময় : ৭:২১ পিএম

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে:

শিক্ষার্থীদের হাতে বই-খাতার পাশাপাশি তুলে দেওয়া হলো প্রকৃতির সবুজ উপহার। পরিবেশের প্রতি ভালোবাসা ও বৃক্ষরোপণে আগ্রহী করে তুলতে জামালপুরের সরিষাবাড়ীতে ১২টি কিন্ডারগার্টেনের চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে সোনালু গাছের চারা বিতরণ করেছে উপজেলা ও পোগলদিঘা ইউনিয়ন কৃষকদল।


শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। চারা পেয়ে শিশুদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।


আয়োজক সূত্রে জানা যায়, শনিবার বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২টি কিন্ডারগার্টেনের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে সোনালু (বান্দর লাঠি) গাছের চারা তুলে দেওয়া হয়।


উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ এবং পোগলদিঘা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোশারফ হোসেন শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেন। এ সময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


চারা বিতরণকালে উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করা জরুরি। সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে আগামী দিনে পরিবেশ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে। পাশাপাশি শিক্ষার্থীরা গাছের যত্ন নেওয়ার অভ্যাসও গড়ে তুলতে পারবে।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘একটি শিশু একটি গাছ’ স্লোগান বাস্তবায়নের লক্ষ্যেই কৃষকদলের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


আয়োজকদের এ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে আগ্রহ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। শুধু চারা হাতে তুলে দেওয়াই নয়, গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে শিশুদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।


অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ নিজ হাতে পাওয়া চারা উঁচিয়ে ধরে আনন্দ প্রকাশ করে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।


এ সম্পর্কিত আরো খবর