রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের পাশে সমু মার্কেট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন।
সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত ছায়েম ও আশরাফুল হক রিপন।
এ ছাড়া বক্তব্য দেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সহ-সভাপতি হাজি আব্দুর রফিক এবং যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ স্থানীয় নেতারা।
সভায় বক্তারা সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সমু মার্কেট এলাকা প্রদক্ষিণ করে।
এ সময় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।