ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,  ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম: তামিম ইকবাল হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালের আঘাত ৬৪ জেলায় চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতা নিরসন ও ঘাটলা নির্মাণে কুসিক প্রশাসকের নির্দেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় বিপ্লবী পরিষদের অবস্থান টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে এআই পরাশক্তি হতে বড় পরিকল্পনা নিয়েছে ইসরায়েল কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির দৌড়ঝাঁপ, জয়ের আশায় জামায়াত আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে: স্পিকার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই


  • আপলোড সময় : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ সময় : ৬:৫৮ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ডিটিএল পরিবহনের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নির্জন সময়ে ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিরাপত্তারক্ষীকে হুমকি দেয়। এরপর বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


বাসে আগুন দেওয়ার সময় বাধা দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষী সোহাগ মিয়া। এ সময় তাঁকেও হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।


ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বাসটি পুড়ে ছাই হয়ে যায়।


এ ঘটনায় বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এএইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, রাত সাড়ে ৩টার দিকে ভূলতা এলাকায় একটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাঁদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর