ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সলঙ্গা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলম গ্রেফতার

সিরাজগঞ্জে অস্ত্র লুট মামলা


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১০:১৯ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জে থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট মামলায় সলঙ্গা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

বুধবার (২ এপ্রিল) সকালে তা‌কে হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া তার ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গত ৫ আগস্ট সলঙ্গা থানায় হামলা ও হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা দুই মামলার এজাহারনামীয় আসামি আলম রেজা। আজ সকালে গোপন সংবাদের ভি‌ত্তি‌তে হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া এলাকায় তার ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে তা‌কে কারাগারে পাঠানো হবে।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর