ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিরাজগঞ্জে আগুনে তিন গরুর মৃত্যু


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ১:১২ এএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে এক মালেশিয়া প্রবাসীর বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে লাগা আগুনে ৩ টি বসত ঘর ও গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গোয়াল ঘরে বেঁধে রাখা ৩টি গরু পুড়ে মারা গেছে। এতে ওই প্রবাসীর প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার নওগাঁ  ইউনিয়নের মহিষলুটি গ্রামের মালেশিয়া প্রবাসী আব্দুল মান্নানের বাড়ীতে।

প্রত্যক্ষদর্শি জহুরুল মাষ্টার জানান, ভয়াবহ ওই অগ্নিকান্ডে মালেশিয়া প্রবাসী ওই ব্যক্তির বাড়ির ৩টি বসত ঘর, একটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় গোয়াল ঘরে বেঁধে রাখা ৩টি গরু পুড়ে মারা যায়। এতে তাঁর নগদ টাকা, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও গবাদিপশুসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়।

তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার রেজাউল করিম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় পরবর্তী‌তে তা  ভয়াবহ রুপ ধারণ করে। ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় আমরা ওই বাড়ীর আলমিরার লকারে রাখা নগদ ১০ লক্ষ টাকা আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে সক্ষম হই।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর