ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি

৯ মাসে ৬ দেশের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ মে, ২০২৫ সময় : ১০:৩৭ পিএম

স্পোর্টস ডেস্ক

চলতি বছর বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেট সূচি। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে এ মাসেই শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের ব্যস্ততা। এরপর নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসেই কোনো না কোনো ম্যাচ খেলবে টাইগাররা।

এ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসে পাকিস্তানের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে নাজমুল হোসেন শান্তর দল।

 

জুলাই মাসে ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এই সিরিজটিতেও থাকবে শুধু টি-টোয়েন্টি। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আগস্টে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারত।

 

অক্টোবরে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

 

চলতি বছর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ-

 

এপ্রিল

বাংলাদেশজিম্বাবুয়ে : ২ টেস্ট। হোম সিরিজ।

 

মে

বাংলাদেশপাকিস্তান : ৫ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

 

জুন

বাংলাদেশশ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

 

জুলাই

বাংলাদেশপাকিস্তান : ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

 

আগস্ট

বাংলাদেশভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ। 

 

অক্টোবর

বাংলাদেশওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

 

নভেম্বর

বাংলাদেশআয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

আকাশজমিন/আর


এ সম্পর্কিত আরো খবর