ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ঐশ্বরিয়া শুধুমাত্র ছেলের বউ, নিজের মেয়ে নয় : জয়া বচ্চন


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৮:৩৬ এএম

বিনোদন ডেস্ক

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের পরিবার নিয়ে ভক্তদের আলোচনার শেষ নেই। বিগত বছরগুলোতে বিশেষ করে অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ জল্পনা নিয়ে আলোচনা ছিলো তুঙ্গে। বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব নিয়ে জলঘোলাও হয়েছে অনেক।

এবার জয়া বচ্চন তথা ঐশ্বরিয়ার শাশুড়ির এক মন্তব্য নিয়ে ফের আলোচনা নেটিজেনদের মাঝে। কারণ জয়া মনে করেন, ঐশ্বরিয়া নাকি শুধুমাত্র তার পুত্রবধূই!

বলা হয়, জয়া বচ্চন সর্বদা ঠোঁটকাটা স্বভাবের একজন। এছাড়াও বদমেজাজি বলেও তাকে জানেন অনেকে। পুরোনো এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে এমন মন্তব্য করেছিলেন তিনি, তা এখন ভাইরাল; যা সমালোচনার জন্ম দিয়েছে।

সেই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, তিনি যেমন সন্তানদের ব্যাপারে কড়া, ছেলের বউ ঐশ্বরিয়ার ক্ষেত্রেও কি তেমনই কঠোর? জয়ার উত্তর ছিল, 'কড়া? না, আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া হব কেন? তো আমার বৌমা, নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত, ওর মা ওকে এসব ভালোভাবেই শিখিয়েছেন।'

এই মন্তব্যেই যেন আগুনে ঘি পড়ল। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, 'বৌমাকেও কি কখনো নিজের মেয়ের মতো ভাবা যায় না? সম্পর্কের মধ্যেও কি এত গণ্ডি থাকা উচিত?' কেউ কেউ আবার স্পষ্ট লিখেছেন, 'এত বছর একসঙ্গে থেকেও এই দুরত্ব! খুবই হতাশাজনক।' আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর