ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চার ওয়ানডের তিনটিতে জরিমানা খেলো পাকিস্তান


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ১১:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা খেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ রেফারি দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছেন। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দায় স্বীকার করে নেওয়ায় শুনানির দরকার পড়েনি।

এ নিয়ে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচেই স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হলো পাকিস্তান ক্রিকেট দলের। শুধু তাই নয়, সর্বশেষ চার ওয়ানডের তিনটিতেই স্লো ওভার রেটের দায়ে দোষী হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওভার রেট স্লো ছিল। অর্থাৎ নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি রিজওয়ানের দল। যে কারণে গুনতে হয় জরিমানা। তবে পরের ম্যাচে ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পেরেছিল তারা। এ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে স্লো ওভার রেট হলো পাকিস্তানের।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই হেরেছে পাকিস্তান। প্রথম ম্যাচে কিউইদের ৩৪৪ রান তাড়া করতে নেমে ৭৩ রানে হারে রিজওয়ান-বাবর আজমরা। দ্বিতীয় ম্যাচে ২৯৩ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান হেরেছে ৮৪ রানে।

আকাশজমিন/আর


এ সম্পর্কিত আরো খবর