ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

‘শাহিদকে অনুকরণ করুন’, সালমানকে পরামর্শ নেটিজেনদের


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১২:৫০ এএম

বিনোদন ডেস্ক

জানুয়ারিতে বড়পর্দায় মুক্তি পায় বলিউডের শাহিদ কাপুর ও পূজা হেগড়ে অভিনীত ‘দেবা’ ছবি। যদিও বক্স অফিসে ছবিটি সফলতার মুখ দেখেনি। তবে গত সপ্তাহে ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পায়; আর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পরই ব্যর্থতা বদলে পৌঁছায় সাফল্যে। 

‘দেবা’ ছবিতে এক দুর্নীতিগ্রস্ত পুলিশের চরিত্রে শাহিদের অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হন। শুধু তাই নয়, এই ছবি দেখে বলিউড সুপারস্টার সালমান খানকেও শাহিদকে অনুকরণের পরামর্শ দিচ্ছেন নেটিজেনরা।

শাহিদ কাপুরকে দর্শকরা রোম্যান্টিক ইমেজেই বেশি দেখেছেন। কিন্তু অভিনেতা যখনই ‘হায়দার’, ‘উড়তা পাঞ্জাব’ মতো ভিন্ন ধারার ছবিতে অভিনয় করেছেন তখন দর্শকরা তাকে প্রশংসায় ভরিয়েছেন। তার চিত্রনাট্য নির্বাচনের মুন্সিয়ানার তারিফ করেছেন দর্শকেরা। 

এবার ‘দেবা’ নিয়েও একই প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। একই সঙ্গে ভাইজানকে শাহিদের ছবির মতো চিত্রনাট্য নির্বাচনের পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে সালয়াম্নের নতুন ছবি ‘সিকান্দার’-এর কথা মাথায় রেখেই এমন দাবি তুলেছেন নেটাগরিকরা।

তারা অনেকেই সালমানকে পরামর্শ দিয়েছেন, ‘শুধুমাত্র অ্যাকশন ঘরানার ছবিতে কাজ না করে শাহিদের মতো চিত্রনাট্য নির্বাচনে সতর্ক হন।’ এক সালমান অনুরাগী লিখেছেন ‘আমি সিকান্দার নিয়ে খুবই আশাবাদী ছিলাম। কিন্তু হতাশ হয়েছি। দেবা দেখে আমি খুবই খুশি। আশা করব সালমান খানকেও এই ধরনের ছবিতে দেখা যাবে।’

প্রসঙ্গত, এবার ঈদে মুক্তি পেয়েছে সালমানের ‘সিকান্দার’। বক্স অফিসে ছবিটি এখনও সেভাবে সাফল্যের মুখ দেখেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, সেই কারণেই নেটিজেনরা শাহিদ সঙ্গে সালমানের তুলনা টেনেছেন।


আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর