ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রাজশাহীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামি গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১১:২৯ এএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী নগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব রাজশাহীর সদস্যরা। শনিবার র‌্যাব রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেরচক পাচানী মাঠের মোবারকের ছেলে শাকিল (২১), তার ভাই রবিন (২৭) এবং শেখেরচক বিহারীপাড়ার শুকুরের ছেলে শুভ (২৪)

র‌্যাব জানায়, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় পরিকল্পিতভাবে নগরীর টিকাপাড়ায় বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ি, চাপাতি, রামদা, চাকু নিয়ে মিমকে (২৩) ঘটনাস্থলে পথরোধ করে দুর্বৃত্তরা এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করে।

পরে সন্ত্রাসীরা মিমকে শেখেরচক ঈদগাহ পাচানী মাঠসংলগ্ন নদীর ধারে নিয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এর ফলে সে গুরুতর আহত হয়। মিমকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায় তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মিম।

ঘটনায় বোয়ালিয়া থানায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। জড়িত আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব রাজশাহীর একটি বিশেষ টিম আসামি রুমনকে গত ২৭ মার্চ গ্রেফতার করে। পরবর্তীতে শুক্রবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে অন্য তিন আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর