ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরনের বহিষ্কার দাবিতে বিক্ষোভ


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ৭:১০ এএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলনের বিতর্কিত ও সাংগঠনিক নিয়ম বিরোধী মন্তব্য করায় গাজীপুরের টঙ্গী ও গাছা থানায় এলাকায়  তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।  শনিবার (৫ মার্চ) দুপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক দখল করে পৃথক পৃথক ভাবে  বিক্ষোভ মিছিল করেন টঙ্গী পূর্ব থানা , টঙ্গী পশ্চিম থানা ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 


এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা  তারেক রহমানের বাংলায় গ্রুপিংয়ের ঠাই নাই, এবং  বিভিন্ন শ্লোগানে উত্তাল রাজপথ।  ইতি মধ্যেই গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের এক কথোপকথন ভাইরাল হওয়ার পর সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভাইরাল হওয়া কথোপকথনে মিরন দাবি করেন, দলীয় নেতৃত্ব পেতে হলে সভাপতি বা সাধারণ সম্পাদকের ‘হৃদয়ের লোক’ হতে হবে এবং নির্দিষ্ট বলয়ের বাইরে থেকে নেতা হওয়া সম্ভব নয়।এসব ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠছে মহানগর ছাত্রদল। এবং সমাবেশে বক্তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান।


বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন  টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আল রাব্বি, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় মাহমুদ শুভ,রাকিবুল ইসলাম রাকিব, ইয়াসমিন খান প্রমুখ। টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক পারভেজ, হৃদয় হোসেন, রাফি।  টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের  সভাপতি পদপ্রার্থী সৌরভ হোসেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক আদিল মাহমুদ নিপুন, সৈকত।  গাছা থানা ছাত্রদলের  সভাপতি পদপ্রার্থী আতিক উল্লাহ খান, গাছা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য মো. গোলাম রাব্বানী, নাজমুল ইসলাম। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর