ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

জগৎপুর বাজারে গণশৌচাগার ভেঙে দোকান নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১০:৩১ এএম

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥

চাঁদপুরের কচুয়া উপজেলার জগৎপুর বাজারের গণশৌচাগার ভেঙে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জগৎপুর বাজারে সচেতন ছাত্রসমাজ ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, সচেতন ছাত্রসমাজের পক্ষে আল হাসান নাহিদ, রোকনুজ্জামান মিলন, শামীম হোসেন, আবু সুফিয়ান ও বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে নূর হোসেন। বক্তারা বলেন, এ বাজারে একাধিক গণশৌচাগার থাকলেও তা ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। পরে সরকারি অর্থায়নে জগৎপুর পশ্চিম বাজারে একটি গণশৌচাগার নির্মাণ করা হয়। কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল হাশেমের ছেলে ইব্রাহিম খলিল ২০২৩ সালে রাতের আঁধারে ক্ষমতার প্রভাব খাটিয়ে গণশৌচাগারটি ভেঙে স্থায়ীভাবে দোকানঘর নির্মাণ করেন।

বক্তারা আরো বলেন, এখানে ইউনিয়ন কৃষি অফিস রয়েছে। কিন্তু তার অর্ধেক অংশ ইব্রাহিম খলিল দখলে নেয়। সরকার পট-পরিবর্তন পর স্থানীয় ছাত্রসমাজ ও সর্বস্তরের মানুষ এক হয়ে গণশৌচাগারটি পুনঃনির্মাণের দাবি জানিয়ে আসছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীকাল সোমবার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান সচেতন ছাত্র সমাজের নেতৃবৃন্দ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক। এসময় তিনি বলেন, স্মারকলিপি পাওয়ার সাথে সাথেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, সরকারি সম্পত্তির উপর যদি কেউ দখল করে স্থাপনা নির্মাণ করে থাকে তাহলে খুব শীগ্রই আমরা তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবো।


এ সম্পর্কিত আরো খবর