ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

সাতক্ষীরায় ভেজাল দুধ বাজারজাত চক্রের দুই সদস্য গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৫:৪৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর গ্রামে অভিযান চালিয়ে একটি ভেজাল দুধ তৈরির কারখানা থেকে ২৬০ লিটার দুধ, ঘি, ক্রিম, সোডা, কাস্টিক ও দুধ তৈরির মেশিন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চক্রের দুই সদস্যকে।

রোববার দুপুরে জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “জেলা পুলিশ ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অপরাধ মানবস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।”

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের জবানবন্দিতে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় আরও ৩০-৩৫ জন ব্যক্তি ভেজাল দুধ ও ঘি তৈরির সঙ্গে জড়িত। এদের শনাক্তে ডিবি পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার বলেন, “এই চক্র দীর্ঘদিন ধরে মিল্ক ভিটা ও ব্র্যাকের মতো নামকরা ব্র্যান্ডের বাজারে ভেজাল দুধ সরবরাহ করে আসছিল। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। আমরা শুধু অভিযানই নয়, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজও চালিয়ে যাচ্ছি।”

তিনি সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এবং কোনো ভেজাল চক্র বা তথ্য পেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেন।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর