ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ১২:৩৭ পিএম

বিনোদন ডেস্ক

সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন, অর্জুনের পোস্টে জল্পনা গত বছরে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কাপূর। তাদের বিচ্ছেদ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে এক সময়ে। মালাইকার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে এক অনুষ্ঠানে গিয়ে নিজেকে ‘একাকী’ ঘোষণাও করেছেন অভিনেতা।

এমনকি অবসাদ নিয়েও খোলাখুলি কথা বলেছেন। অবশ্য মালাইকা এ বিষয়ে মুখ খোলেননি। সম্পর্ক নিয়ে নীরব তিনি। কিন্তু সম্প্রতি শ্রীলঙ্কান ক্রিকেট তারকা কুমার সাঙ্গকারার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর। এই নতুন জল্পনার মধ্যেই অর্জুনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্ট নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা। তার পাশে ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারা। এ সময় রাজস্থানের জার্সি গায়ে দেখা যায় নায়িকাকে। এ দৃশ্য দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা।  পাশাপাশি বসে খেলা দেখেছেন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তারা দু’জনে কি প্রেম করছেন? কারণ সাঙ্গাকারার দলের পক্ষ হয়ে গলা ফাঁটাতেও দেখা যায় অভিনেত্রীকে। 

যেটা নিয়ে তুমুল আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। এর মধ্যেই অর্জুনের শেয়ার করা এক পোস্টে নতুন করে জল্পনা শুরু হয়েছে ভক্তদের মাঝে।  অর্জুনের শেয়ার করা সেই পোস্টে লেখা, “কোনও বিষয়ে ধৈর্য রাখার একমাত্র পথ হলো, বিষয়টিকে মেনে নেওয়া এবং তার উপর বিশ্বাস রাখা। যেটি যেমন, সেটিকে তেমনভাবেই মেনে নেওয়া উচিত। নিজের চারপাশ বাস্তবের চশমা দিয়ে দেখা উচিত।” 

অর্জুন বরাবরই নিজের উপর বিশ্বাস রাখার কথা বলেছেন। এই পোস্টেও সেই একই বার্তা। যেখানে সবশেষে লেখা রয়েছে, “নিজের উপর বিশ্বাস রাখুন। নিজে যে দিশায় চলছেন, তার উপরও বিশ্বাস রাখুন।” এই পোস্ট দেখে অর্জুনের অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, মালাইকার নতুন প্রেমের খবরেই হয়তো নিজেকে ধৈর্য ধরতে বলছেন অর্জুন।  অন্যদিকে সাঙ্গাকারার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি মালাইকা। সাবেক এই ক্রিকেট তারকাও পুরো বিষয়টি নিয়ে এখনও নিশ্চুপ। বরং সাঙ্গাকারা বর্তমানে ব্যস্ত রয়েছেন আইপিএলে কোচিংয়ের দায়িত্ব পালনে।

 

আকাশজমিন/আরআর 




এ সম্পর্কিত আরো খবর