ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চট্টগ্রাম কেইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

বিনিয়োগ সম্মেলন শুরু


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৪:১৪ পিএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫ আজ থেকে শুরু হয়েছে। বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে সোমবার সকালে একদল বিদেশি বিনিয়োগকারী বিশেষ ফ্লাইটে চট্টগ্রামে আসেন। সেখানে তারা কেইপিজেড পরিদর্শন করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চার দিনব্যাপী (৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল) বিনিয়োগ সম্মেলন-২০২৫ বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিনিয়োগ সম্মেলন। ফলে এ সম্মেলনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাদের অনেকের প্রশ্ন, বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ কত মিলিয়ন বা বিলিয়ন ডলারের বিনিয়োগ গ্যারান্টি পেয়ে যাবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিকুর রহমান বলেছেন, ব্যাপারটি মোটেও তেমন নয়। প্রথমত বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীর যে নেতিবাচক ধারণা রয়েছে তা পাল্টাতে হবে। দ্বিতীয়ত বাংলাদেশে ব্যবসা করার যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত নিরসন করতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের বিনিয়োগ সম্মেলন শেষ হওয়ার পর অংশগ্রহণকারী বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে প্রতিশ্রুতিসহ তালিকা তৈরি করা সম্ভব হবে। সে তালিকা অনুযায়ী আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ ও প্রতিশ্রুত সুযোগ-সুবিধা নিশ্চিত করে বিনিয়োগ করানো সম্ভব হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর