ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

১৫টি শ্যালো ড্রেজার বিকল

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৩:২৭ পিএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

ফেনী নদীর মিরসরাই অংশে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মিরসরাই উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। রবিবার ( এপ্রিল) দুপুর টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘণ্টা অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এসময় করেরহাট অলিনগর বিজিবি ক্যাম্পের সদস্য জোরারগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ফেনী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলন বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেনী নদীর লিচুতলা মোল্লাপাড়া পয়েন্টে গিয়ে দেখা যায়, নদীর তীরঘেষে স্থাপিত শ্যালো ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে কৃষিজমির ভাঙন দেখা দিয়েছে। তারই প্রেক্ষিতে দুটি স্থানে স্থাপিত ১৫টি শ্যালো ড্রেজার বিকল এবং বালু উত্তোলনের প্রায় দেড় কিলোমিটার সংযোগ পাইপ বিনষ্ট করে দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, ‘এসময় বালু উত্তোলনের কাজে জড়িত কাউকে আটক করা যায়নি। এসময় স্থানীয়দের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় এবং উপজেলা প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে। ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলেও জানান এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর