ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ২:৩৯ এএম

নাটোর প্রতিনিধি

দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে নাটোরে ফিলিস্তিনি হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে সর্বদলীয় তৌহিদি জনতা। সকাল থেকে শহরের কানাইখালি পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সমাবেশে মিলিত হয় সর্বস্তরের মানুষ। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক অধিকার পরিষদ সহ সর্বদলীয় নেতারা এতে অংশ নেন।

সময় বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, বিএনপি' জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ আলী নাটোর লাঠিবাসী সমিতির সভাপতি আব্দুস সালাম সহ সর্বদলীয় নেতৃবৃন্দ।

কয়েক ঘন্টা ব্যাপী সমাবেশটি সঞ্চালনা করেন হেফাজতে ইসলাম নাটোর জেলা সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।

বক্তারা সময় সকল ইসরাইলি পণ্য বর্জনের জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ব্যবসায়ীদের কেউ এসব পণ্য বিক্রি বন্ধের অনুরোধ করেন নেতৃবৃন্দ। এছাড়া মুসলিম বিশ্বের প্রতি ইসরাইলের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানান পতিত সরকারের চালু করা ইসরাইলি পাসপোর্ট ভিসা বাতিল করতে প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

একই দাবিতে জেলার বড়াইগ্রাম, সিংড়া, বাগাতিপাড়া সহ প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশের খবর পাওয়া গেছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর