ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

‘র্মাচ ফর প্যালেস্টাইন’কটিয়াদীতে বিক্ষোভ মিছিল


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৭:২২ এএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেমার্চ ফর প্যালেস্টাইনকর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদীতে তৌহিদী জনতার উদ্যোগে ০৭ এপ্রিল সোমবার বিকালে এক  বিক্ষোভ মিছিল বের হয়।  মিছিলটি কটিয়াদী দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার রিপন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল্লাহ আল রোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুর, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতী এম কামাল উদ্দিন, মাও. তাফাজ্জল হক রাশেদী, মুফতী শফিকুল ইসলাম, মাও. আব্দুল্লাহ, মাও. আল-হাবিব, ব্যবসায়ী মাসুদুজ্জামান বাবু প্রমূখ।

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতেফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’, 'ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক' সহ নানা ¯স্লোগান দেন।

বক্তাগণ বলেন, শিশু, নারী নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলায় মানবতার চরম বিপর্যয় ঘটছে। অথচ বিশ্ব বিবেক আজ চুপ হয়ে আছে। ইসরায়েলি বর্বর হামলা বন্ধ করার জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে একযুগে হামলার মোকাবেলা করার জন্যমার্চ ফর প্যালেস্টাইনকর্মসূচি পালন করা হয়। ইসরাইলি সকল পণ্য বয়কট এবং গাজায় গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি প্রদানেরও আহ্বান জানান।

 


এ সম্পর্কিত আরো খবর