ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৩:৪১ পিএম

আন্তর্জাতিক অপরাধ আদালতের অপসারিত সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরার তার বাসায় অভিযান চালায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে  উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

এরআগে তুরিনের বাড়িতে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করে উত্তর-পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, আমরা ব্যারিস্টার তুরিন আফরোজ এর বাসা ঘিরে রেখেছি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর