সিরাজগঞ্জ প্রতিনিধি / : 162
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসলে নেমে মিরাজুল ইসলাম নামে এক যুবক নিখোঁজ হয়। নিখোঁজের ২ দিন পর তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নিশ্চন্তপুর এলাকায় যমুনা নদীতে ভাসমান অবস্থায় মিরাজুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিরাজুল ইসলাম চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মিরাজুল ইসলাম পরিবারের অন্য সদস্যদের সাথে গত (৬ এপ্রিল) রবিবার বিকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরছলিমাবাদ (ভূতের মোড়) এলাকায় যমুনা নদীতে গোসল করতে যায়। তবে সবার অগোচরে নদীর স্রোতে নিখোঁজ হয় মিরাজুল। পরবর্তীতে মাছ ধরার জাল ও নৌকা নিয়ে অনেক খোঁজা খুঁজি করেও তাকে উদ্ধার করা যায়নি। গতকাল সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশী চালিয়ে তাকে উদ্ধার করতে না পেরে ফিরে যায়। মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর এলাকায় তার মরদেহ ভাসতে দেখে জেলেরা পরিবারকে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়।
এ
বিষয়ে চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান জানায়, সকালে
ভাসমান অবস্থায় মিরাজুলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আকাশজমিন/আরআর