ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দারুল হাদীছ আস্-সালাফিয়্যাহর শিক্ষার্থীদের মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ মে, ২০২৫ সময় : ৭:১১ পিএম

বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলা পক্ষিয়া ০৮ নং ওয়ার্ড মাতাব্বর বাড়ি মসজিদ সংলগ্ন মাদ্রাসা দারুল হাদীছ আস্-সালাফিয়্যাহর কোমলমতি শিক্ষার্থীদের মানববন্ধন ও ফিলিস্তিনে ইজরায়েলের আগ্রাসন, গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

 

৯ এপ্রিল, বুধবার, সকাল ০৯:০০ টায় মাদ্রাসার প্রাঙ্গণে দখলদার ইসরাইলের গণহত্যার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । এসময় মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ অজিউল্যাহ দেশ ও প্রবাসের সকল মুসলিম উম্মাহ কে ইসরায়েলের পণ্য বয়কট করতে ও ফিলিস্তিনের মুসলিমদের জন্য আর্থিক সহায়তা ও দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

 

মাদ্রাসার প্রধান শিক্ষক এএসটি আক্তার হোসেন সাকিল বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন, নারকীয় হত্যাযজ্ঞ রুখে দিতে সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ  হতে হবে। একটা দেশ, একটি জাতি এভাবে ধ্বংস হতে পারে না। মানুষ হিসেবে মানুষের, রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের বিপদে পাশে থাকা আবশ্যক।

 

এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আহসান উল্যাহ, মোঃ সিয়াম, মোঃ মিজানুর রহমান সহ  শিক্ষক, শিক্ষার্থী, ও অভিভাবক বৃন্দ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর