ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

লালমনিরহাটে সাবেক পৌর কাউন্সিলর রাশেদ গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ১১:২০ এএম

লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাট সদর আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ওরফে মুন্সী রাশেদকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) রাতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট থানা পুলিশ। গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাশেদ লালমনিরহাট পৌরসভার খোর্দ্দসাপটানা এলাকার হাসান আলীর ছেলে। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।অন্যদিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুর, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর ও মহেন্দ্রনগর বাজারে দোকানপাট ভাঙচুর মামলায় অভিযুক্ত রাশেদ পলাতক ছিলেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুনবী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় ঢাকা লালবাগ থানায় হত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি আওয়ামী লীগ নেতা রাশেদ। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর