ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় ইউপি সদস্য নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৩:১৮ পিএম

 সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ইউপি সদস্য জাহিদুল ইসলাম টিক্কা (৪০) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ।

বুধবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউপি এলাকায় ওভারপাসের শেষ মাথায়। নিহত জাহিদুল হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও চড়িয়া কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, নিহত জাহিদুল ইসলাম মোটরসাইকেলযোগে হাটিকুমরুল ইউপি এলাকা থেকে ওভারপাসের শেষ মাথায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস তা‌দের চাপা দেয়।

এতে ওই ইউপি সদস্যসহ মোটরসাইকেলের দুজন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় ইউপি সদস্য জাহিদুলকে বিকেল ৪টার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর