ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলার মামলায় তিন আসামি গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ১:১৭ এএম

উত্তরাঞ্চল প্রতিনিধি

রাজশাহী নগরীর রাজপাড়া বোয়ালিয়া থানা এলাকায় গত বছরের আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এক এজাহারনামীয় আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

গ্রেফতারকৃতরা হলো নাইমুল ইসলাম নাইম (৩০), তানভির হাসান সজিব (৩২) এসএনকে আরকান উদ্দিন বাপ্পি (৪৯) এদের মধ্যে নাইম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রাজারহাতা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। সে রাজশাহী সিটি কলেজ রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আওয়ামীলীগ কর্মী তানভির হাসান একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে এবং আরকান উদ্দিন বাপ্পি কুমারপাড়ার মৃত আনসার উদ্দিন আনফোরের ছেলে। সে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক গ্রন্থ প্রকাশনা সম্পাদক। 

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগর পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ভিডিও ফুটেজ এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর