ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পিএসএল থেকে ছিটকে গেলেন লিটন


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ১:২৫ এএম

ক্রীড়া ডেস্ক 

প্রথমবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সে কারণে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলেও ছিলেন না। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেল লিটনের পিএসএল যাত্রা। অনুশীলনে তিনি আঙুলে চোট পান, পরে চিড় ধরা পড়ায় তিনি পিএসএল না খেলেই দেশে ফিরছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি জানিয়েছেন, ‘লিটনের থাম্বে আঘাত লেগেছে, দেশে ফিরে আসছে। বাকিটা আসলে বলতে পারব।’

ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিটন নিজেও ইনজুরির কথা জানিয়েছেন। যা থেকে সেরে উঠতে ২ সপ্তাহ সময় লাগবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। আমি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য আসলেই রোমাঞ্চিত ছিলাম। কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল সৃষ্টিকর্তার। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পাই। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে জানা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে এবং চোট সারাতে ন্যূনতম ২ সপ্তাহ লাগতে পারে।’

দ্রুত চোট থেকে সেরে ওঠার জন্য প্রার্থনা কামনা করে দেশে ফিরে আসার কথাও জানালেন এই বাংলাদেশি তারকা, ‘দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেছে। আমি দেশে ফিরে আসছি এবং দ্রুত চোট কাটিয়ে উঠতে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা।’

প্রসঙ্গত, গতকাল (১১ এপ্রিল) থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। আসরের উদ্বোধনী ম্যাচেই আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের সঙ্গে ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হয়েছিল। তবে রিশাদবিহীন ম্যাচটি বড় ব্যবধানে হেরেছে লাহোর। আজ (শনিবার) পিএসএল মিশন শুরুর কথা ছিল লিটনের দল করাচি কিংসের। রাত ৯টায় দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুলতান সুলতান্সের মুখোমুখি হবে।

এর আগে ড্রাফট থেকে তিন বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায় পিএসএলের ভিন্ন তিনটি ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে পেশোয়ার জালমি, সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স দলে নেয়। পরবর্তীতে পিএসএলের শুরু থেকেই পুরো সময়ের জন্য লিটন-রিশাদকে এনওসি দিয়েছিল বিসিবি। আর রানা লিগটিতে খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের প্রথম টেস্ট শেষে।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর