ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দে পহেলা বৈশাখে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১:৫৫ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়কের পৌর জামতলা, গোয়ালন্দ বাসস্ট‍্যান্ড হয়ে শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ে শেষ হয়ে পরে সকাল সাড়ে ৯ টায় গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের আয়োজনে গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা সরকারি উচ্চ বিদ‍্যালয় হতে আরেকটি আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা নানা ধরনের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন ও বাঙালির ঐতিহ্য লালনকারী মুখোশ বহন করে র‍্যালী বের করেন। র‍্যালীটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিম করে পুনরায় একই স্থানে শেষে দিনব‍্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব ও আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

“আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ‍্য করো,”-প্রতিপাদ‍্যে শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। আনন্দ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উজনচর ইউনিয়নের শিল্পীরা ঐতিহ্যবাহী পালকি বহন করে, পরিবেশন করেন চমৎকার পালকির গান। পাশাপাশি উপজেলার পিয়ার আলী মোড় এলাকা হতে ঘোড়ার গাড়ির বহরে নববধূ, প্রশাসনিক বাহিনী সাজ, নবাব, পেয়াদা বাহিনী, রাক্ষসের প্রতিকৃতি নিয়ে আনন্দ র‍্যালীতে অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, গোয়ালন্দ ঘাট থানা পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মহিত, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমূখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর