ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় বাংলা নববর্ষ উদযাপন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১:০০ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি আহ্বানে ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচির মাধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে বরণ করে নেয়া হয় বাংলা নববর্ষকে

 বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভালুকা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাধারণ জনগণ। রঙিন ব্যানার, মুখোশ, ঢাকঢোল লোকজ উপকরণে শোভাযাত্রাটি হয়ে ওঠে উৎসবমুখর।

শোভাযাত্রা শেষে ভালুকা সরকারি কলেজ মাঠে জিয়া মঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খায়রুন্নেসা, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হুদা খান, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ ,, শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, সালাহউদ্দিন আহম্মেদ, জামায়াতে আমীর সাইফুল্লাহ পাঠান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হতেম খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, শ্রমিক দল সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, যুবদল নেতা কায়সার আহম্মেদ কাজলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভা শেষে শুরু হয় দুই দিনব্যাপী বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা বিভিন্ন গান, নৃত্য পরিবেশন করা হয়।  .

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর