ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৬:৫৫ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে জয় কুমার ঘোষ (৩৫) নামের এক ব্যক্তি কে যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।

সোমবার (১৪ এপ্রিল) রাতে পাবনা জেলার ফরিদপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথবাহিনী ওই উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। জয় কুমার ঘোষ,  শঙ্কর ঘোষের ছেলে ও তাড়াশ উপজেলার পৌর সদরের গোবিন্দ মন্দির এলাকার বাসিন্দা।

জানা যায়, রবিবার রাতে চৈত্র সংক্রান্তি পূজায় তাড়াশ মহাশশ্মানে মন্ত্রপাঠে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তাড়াশ উপজেলা এলাকা উত্তপ্ত হয়ে পড়ে।

পরবর্তী‌তে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট তাৎক্ষনিকভাবে পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি কয়েক ঘন্টার মধ্যেই ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়া জয় কুমার ঘোষ কে পাবনা জেলার ফরিদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত জয় কুমার কে জিজ্ঞসাবাদ শেষে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ প্রস্তুতি চলছে। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর