ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিরাজগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের রোড ব্লকেড কর্মনসূচী


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ১২:২৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, ক্রাফট ইন্সট্রাকটর ও জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি বাতিলসহ ছফদফা দাবীতে সিরাজগঞ্জে ব্লকেড কর্মসুচী পালন করেছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী শহরের বাজার স্টেশন এলাকায় ঘন্টাব্যাপী এ ব্লকেড কর্মসুচী পালন করেন।

এতে শহরের যানযট সৃষ্টি ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে সিরাজগঞ্জর সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মারুফ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের নেতৃত্বে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌছে ছাত্রদের দাবী বাস্তবায়নের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা ব্লকেড কর্মসুচী প্রত্যাহার করে নেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তি বন্ধ, সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ, হাই কোর্টের রায় প্রত্যাহার, নিয়োগবিধি সংশোধন, আলাদা কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।

সিরাজগঞ্জ আর্মির মুখপাত্র জানান, রোড ব্লকেড কর্মসুচির ব্যাপারে জানা থাকলেও সিরাজগঞ্জের সকল উপজেলা থেকে এত ছাত্রের উপস্থিতির তথ্য পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল না। যে কারণে রোড ব্লক করায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হয়েছিল। তবে এ পরিস্থিতিতে সেনাবাহিনী সিরাজগঞ্জে কোন ধরনের বিশৃঙ্খল ঘটনা হতে দেয়নি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর