ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

‘প্রাণঘাতী বজ্রপাত হচ্ছে,’ সতর্ক করলেন আবহাওয়াবিদ


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৪:০৭ এএম

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে আজ (বৃহস্পতিবার) ‘ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। 

সকালে দেওয়া একটি ফেসবুক পোস্টে তিনি এ আশঙ্কার কথা লিখেছেন। তিনি লিখেছেন সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কা করা যাচ্ছে। দিনের সময় বৃদ্ধির সাথে সাথে রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে দক্ষিণ দিকে রাজশাহী ও ঢাকা বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ফলে দুপুর ১২টার মধ্যে রাজশাহী, ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।     

তিনি আরও লিখেছেন গত ৩ দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাতের আঘাতের কারণে একাধিক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

রাজশাহী, ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের কৃষক ও কৃষি শ্রমিকদের আজ সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে মাঠে কাজ করা থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। এই সময় খোলা মাঠে কৃষি কাজ করলে বজ্রপাতের কারণে মৃত্যুর প্রবল ঝুঁকি থাকবে। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর