ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রাজশাহীতে কলেজছাত্রীর নগ্ন ছবি বানিয়ে হুমকি, ‘সাইবার অপরাধী’যুবক গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ এপ্রিল, ২০২৫ সময় : ৪:৩১ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি

কলেজছাত্রীর নগ্ন ছবি বানিয়ে জিমেইলে পাঠিয়ে হুমকি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মনোয়ার হোসেন মুন্নাকে (২৮) নামের এক সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে ্যাব। গ্রেফতার মুন্না জেলার পুঠিয়া উপজেলা ঝলমলিয়া বাজার এলাকার আশরাফ উদ্দীনের ছেলে।

বৃহস্পতিবার ্যাব রাজশাহীর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। ্যাব জানায়, বুধবার সন্ধ্যায় পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার যুবক মনোয়ার হোসেন মুন্না একজন সাইবার অপরাধী। তার নামে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গত বছরের ১১ জুলাই দুপুরে রাজশাহীর বরেন্দ্র জাদুঘর মোড়ের একটি ছাত্রীনিবাসে অবস্থানের সময় মুন্না জিমেইল থেকে ভিকটিমের ব্যক্তিগত মেইলে তৈরি করা নগ্ন ছবি পাঠায় এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এরপর বিভিন্ন নামে অসংখ্য জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ভিকটিমের ব্যক্তিগত জিমেইলে এডিট করা নগ্ন ছবিগুলো পাঠাতে থাকে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভিকটিমের পরিচিতদের কাছেও সেই ছবি পাঠিয়ে বিভিন্ন অপপ্রচার চালায়।

ঘটনায় ভিকটিম বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। পরে জড়িতকে চিহ্নিত করে গেফতারের  জন্য থানা পুলিশের পাশাপাশি ্যাবও মাঠে নামে। অবশেষে বুধবার সন্ধায় রাজশাহী ্যাবের একটি আভিযানিক দল ঘটনার হোতা সাইবার অপরাধী মুন্নাকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মুন্নাকে বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ জানান, ‘সাইবার অপরাধীমনোয়ার হোসেন মুন্নাকে পর্নোগ্রাফি মামলায় আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 








এ সম্পর্কিত আরো খবর