ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

লালমনিরহাট আসছেন জামায়াতে ইসলামীর আমীর


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৬:৪৩ এএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের লালমনিরহাটে শনিবারের জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমীর অ্যাডভোকেট আবু তাহের জেলার কালেক্টরেট মাঠে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামীকাল শনিবার সকালে নায়েবে আমীরের জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা উপলক্ষে তিনটি মাঠ প্রস্তুত করা হয়েছে। মূল মঞ্চ করা হয়েছে ঐতিহাসিক কালেক্টরেট মাঠে, মহিলাদের গিয়াস উদ্দিন মাঠে বসার জায়গা করা হয়েছে। জনসভায় দশ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন তিনি। নায়েবে আমীরের লালমনিরহাটে প্রথম জনসভা উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ সময় লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাভলু, সাবেক জেলা জামায়াতের আমীর আতাউর রহমান ও সহকারি সেক্রেটারি মোঃ শাহ আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর