ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাতক্ষীরায় পরীক্ষায় কেন্দ্র

নকলের দায়ে সচিবসহ ১১ শিক্ষার্থী, ১২ শিক্ষক বহিস্কার


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১২:৫২ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে দাখিল পরীক্ষার তৃতীয় দিনে মোবাইল ব্লুটুথ হেডফোন ব্যবহার করে নকলের চেষ্টাও করায় কেন্দ্র সচিবসহ ১১ জন শিক্ষার্থী ১২ শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার পৌর সদরের কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষার ঘটনা ঘটেছে। পরীক্ষায় -কেন্দ্রে অসাদুপায় অবলম্বনের অভিযোগে বহিস্কৃত ১১ শিক্ষার্থীর মধ্যে নয় জন ছেলে দুই নারী শিক্ষার্থী রয়েছে। এসময় পরীক্ষা কক্ষে দায়িত্বে অবহেলা গাফিলতির অভিযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়। এছাড়া নকলমুক্ত পরিবেশ নিশ্চিত না করাসহ অসাদুপায় অবলম্বনে ছাত্র-ছাত্রীদের সুযোগ দেয়ায় কেন্দ্র সচিব মাওলাানা ওজায়েরুল ইসলামসহ এক ভেন্যু সচিবকে দায়িত্ব থেকে বহিস্কার করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান,পরীক্ষা কক্ষে ছাত্র-ছাত্রীদের কয়েকজন বিশেষ কৌশল অবলম্বন করে মোবাইল ব্লুটুথ হেডফোন ব্যবহার করে।এছাড়া বহিস্কৃতদের কয়েকজন নকলের চেষ্টাও করায় কক্ষে দায়িত্ব পালনরত শিক্ষকদের দায়িত্বে স্পষ্ট গাফিলতির হাতেনাতে প্রমান মেলায় সংশ্লিষ্টদের বহিস্কার করা হয়েছে বলে জানান। এসব শিক্ষার্থীদের মত শিক্ষকরা এবছর আর দায়িত্ব পালন করতে পারবে না।

এদিকে কেন্দ্র সূত্রে জানা যায়,উক্ত কেন্দ্রে গনিত পরীক্ষায় পাঁচশ ৬৩ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিলেও ৪৩ জন অনুপস্থিত ছিল পরীক্ষা কেন্দ্রে।


এ সম্পর্কিত আরো খবর