ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

টাঙ্গাইলের পোড়াবাড়ী ইউনিয়নে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ৫:৫৯ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইল সদরের পোড়াবাড়ী ইউনিয়নের বড় বেলতা উত্তর পাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে মটরসাইকেল টু ফ্রিজ ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ এপ্রিল) টাঙ্গাইল সদরের পোড়াবাড়ী ইউনিয়নের বড় বেলতা তালতলা মাঠে ফাইনালে সন্তোষ ভাসানী ক্লাব ও মরহুম আফছার উদ্দিন স্মৃতি সংঘ মুখোমুখি হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। 

সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এম  এ রৌফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ ও সাংগঠনিক সম্পাদক মোঃ জুবায়ের হোসেন, সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মোঃ মামুন সরকার ও আমিনুর রহমান লিটন, সদর থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদ, ৬নং পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারেক ও সদর থানা বিএনপির সদস্য শাহানুর খান শাহিন। 

খেলায় সন্তোষ ভাসানী ক্লাব ৬-১ গোলে বিশাল ব্যবধানে আফছার উদ্দিন স্মতি সংঘকে পরাজিত করে।  বিজয়ী ভাসানী ক্লাবের পক্ষে নাইজেরিয়ান খেলোয়াড় কামারা হ্যাটট্রিকসহ ৪টি, অনিক ও মিলন ১টি করে গোল করে। বিজিত দলের পক্ষে রেজাউল সান্তনাসূচক ১টি গোল পরিশোধ করে। 

পুরষ্কার বিতরনী মঞ্চে উপস্থাপনায় ছিলেন এস এম আব্দুল আলীম, রফিকুল ইসলাম রোকন ও সাখাওয়াত হোসেন অপু। পোড়াবাড়ী ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ প্রায় ৩০০০ টাকা দর্শক মাঠে উপস্থিত ছিলেন।  



এ সম্পর্কিত আরো খবর