ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১০:২৩ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ পুরাতন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো এরানদহ পুরাতন পাড়ার মেনহাজ আলীর মেয়ে আলফা খাতুন (৪) ও আলহাজ আলীর ছেলে হোসেন আলী (৫)।

এরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজি। স্থানীয় সু‌ত্রে জানা যায়, শিশু দুইটি বাড়ির পাশে খেলা কর‌ছিল। কোন এক সময় তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে। এরপর স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর